• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের ভান্ডারিয়ায় জোড়াখুনের প্রধান আসামী মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রী ও শ্বাাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি বাদল খানকে র‌্যাব-১০ এর একটি দল মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে গ্রেফতার করেছে। ২৪ জুলাই বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ বছরের ৫ মে স্ত্রী চম্পা বেগম ও শ্বাশুড়ি বিলকিস বেগমকে গলাকেটে হত্যার পর থেকে বাদল পলাতক ছিলো।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা বাদল খান মুন্সিগঞ্জের শ্রীনগরে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে শুক্রবার রাতে ভান্ডারিয়া থানায় হস্তান্তর করে। গতকাল রবিবার তাকে আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠায়।
উল্লেখ্য, ৫ মে ভান্ডারিয়া উপজেলার ধাওয়াইউনিয়নে পারিবারিক কলহের জেরে বাদল তার স্ত্রী চম্পা বেগম ও শ্বাশুড়ি বিলকিস বেগমকে) গলাকেটে হত্যা করে মৃতদেহে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। দীর্ঘদিন পালিয়ে থাকার পর বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category