• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যার আসামী দুবাই থেকে গ্রেপ্তার

মোঃ আল আমিন :
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন এই তথ্য জানান।
এর আগে গত ২০ জুলাই তাকে গ্রেপ্তারের পর ২১ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় মহসিন মিয়া। গ্রেপ্তার মহসিন মিয়া (৪৬) শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েছ আলীর ছেলে।
পিবিআইয়ের পুলিশ সুপার বলেন, ২০২৩ সালের ২৩ জুন হতে শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এরই মধ্যে পালিয়ে দুবাই চলে যায় অন্যতম আসামি মহসিন মিয়া। পরে ইন্টারপোলের রেড এলার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেপ্তার করে। দুবাই পুলিশের বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল গত রোববার (২০ জুলাই) মহসিন মিয়াকে দেশে নিয়ে আসে। পরদিন ২১ জুলাই নরসিংদীর আদালতে নেয়া হলে মহসিন মিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। এ নিয়ে আলোচিত উপজেলা চেয়ারম্যান হত্যা মামলাটির ১৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়া সহ আরো দু’জন। গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদ খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার ৯৪ দিন পর ৩১ মে মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ হারুনুর রশিদ খান। মৃত্যুর আগেই এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

মাধবদীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানয় থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর হারুন অর রশিদ সম্প্রতি বাড়িতে ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি আমদিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হাজী আবু ছিদ্দিক মিয়ার কান্দাইল বাজারের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন।
এমন সংবাদ পাওয়ার পরপরই মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হারুনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category