• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু

একেএম শাহজাহান :
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকা ডুবে আদিবা ইসলাম (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদিবা একই ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের আমান উল্যা বাড়ির সাইফুল ইসলাম সুমনের মেয়ে। সে স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, আদিবা দুপুরের দিকে নিজ বাড়ি থেকে নৌকায় করে আরও ৪-৫জন শিশু-কিশোরীকে নিয়ে বাড়ির পাশের জলাশয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে জলাশয়ের মাঝামাঝি গিয়ে তাদের নৌকা উল্টে ডুবে যায়। তাৎক্ষণিক অন্যরা উঠে আসলেও আদিবা পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ২০মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালীত।
একেএম শাহজাহান ঃ জুলাই আগস্ট শহীদদের স্মরণে জাতীয়তাবাদী বিষক দল কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছেন সারাদেশে আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন। সেই ধারাবাহিকতায় নোয়াখালীত জুলাই আগস্ট শহীদদের স্মরণে নোয়াখালী জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। ২০ জুলাই রবিবার দুপুরে নোয়াখালী জেলার মাইজদী পৌর পার্কে শহীদ মামুনের মার উপস্থিতিতে এ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হয়েছে। এই সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, চট্টগ্রাম বিভাগের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি দপ্তর চলতি দায়িত্ব প্রাপ্ত এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরণ, সাবেক পৌরসভা বিএনপি ‘র সভাপতি আবু নাসের, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জিএস হারুন, নোয়াখালী শহর কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহিন সহ প্রমুখ। জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ জানান, শহীদদের স্মরণে মূলত এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ জাতীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category