• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

খুলনার দাকোপে নানা আয়োজনে পালিত হয়েছে সরস্বতী পূজা

জি এম জাকির হোসেন
Update : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয়। দিনটিকে বলা হয় ‘বসন্ত পঞ্চমী’। হিন্দু ভক্তরা বিশেষ করে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা করে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে পূজা উদযাপন করে। খুলনার দাকোপের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় উপজেলা সদর, চালনা পৌরসভা, বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বাজুয়া সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারী এল বি কে মহিলা মহাবিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন করেছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নিজ পরিবার ও বিভিন্ন স্থানে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই সকল এলাকায় জাঁকজমক পরিবেশে পূজা অনুষ্ঠিত হতে দেখা গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে- মেয়েরা পূজার অর্চনা ও প্রসাদ নেওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যস্ত সময় পার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category