• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক :
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় বলেছে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন তিনি। তবে বাসায় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ বোধ করেন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। এ জন্য তাকে রক্তনালীর মাধ্যমে শরীরে তরল পদার্থ দেওয়া হচ্ছে।
নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ‘‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।’’
২০২৩ সালে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মূত্রনালির সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোস্টেটও অপসারণ করেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category