• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পিরোজপুরে পুলিশ কনস্টেবল ক্লোজড

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সবুজবালা২৪ডটকম, পিরোজপুর : গতকাল ১৬ জুলাই পিরোজপুর জেলা আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মাসুদ রেজা শহিদ আবু সাঈদের মাকে নিয়ে অশ্লীল মন্তব্য করার দায়ে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
জানা যায় কনস্টেবল মাসুদ রেজা রাত রাত ১১ টার দিকে পিরোজপুর জেলা আদালতের সামনে বসে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা চলাকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের মধ্যে হামলার ছড়িয়ে পড়া ভিডিও দেখছিলেন। এ সময় উপস্থিত সাধারণ জনতার সামনে সে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে অশ্লীল মন্তব্য করে বসেন। ক্ষুব্ধ জনতা তৎক্ষণাৎ তাকে অবরুদ্ধ করে। ঘটনা জানতে পেরে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাককে সাথে নিয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন।
জহিরুল হক বলেন, পুলিশ কনস্টেবল মাসুদ রেজা শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনতা ক্ষিপ্ত হয়ে থাকে অবরুদ্ধ করে। আমি বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি। প্রশাসনের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা এ ধরনের জনগণের শত্রুদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।
পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনা হবে।
উল্লেখ্য শহীদ আবু সাঈদ ছিলেন ২০২৪ সালের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একজন কর্মী। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসাবে এই আন্দোলনে যোগদান করেন। পরে ১৬ই জুলাই পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার আত্মদানের মাধ্যমেই সারা বাংলাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে এবং তাতেই শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category