• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পথসভায় হামলার প্রতিবাদে নরসিংদীতে এনসিপি’র মহাসড়ক অবরোধ

মোঃ আল আমিন :
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পথসভায় হামলার প্রতিবাদে নরসিংদীতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা কারাগারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে তারা এ অবরোধ কর্মসূচি শুরু করে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির ফলে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ কর্মসূচির সময় আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় তারা গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন।

মাধবদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর মাধবদী বাজার গৌড় নিতাই আখড়ার সামনে “অরূপ মিষ্টান্ন ভাণ্ডার” মিষ্টির দোকান ও সংলগ্ন কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৬ জুলাই) এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান।
অভিযানে খাদ্যপণ্যের মান, মূল্য তালিকা প্রদর্শন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উৎপাদন-মেয়াদোত্তীর্ণ তারিখ সংক্রান্ত অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাজারের আরও কয়েকটি দোকান পরিদর্শন করে মৌখিকভাবে সতর্ক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category