• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 29.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনার কয়রায় ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনু্ষ্িঠত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় কয়রা ইউনিয়ন পরিষদ হলরুমে জাগ্রত যুব সংঘ (জেজেএস) প্রস্তুতি প্রকল্প ও উত্তরণের সহযোগীতায় এই সভা অনু্ষ্িঠত হয়। কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম লুৎফার রহামানের সভাপতিত্বে ও জেজেএস প্রস্তুতি প্রকল্পের ফিল্ড ফ্যাসালিটেটর মহিমা আক্তারের সঞ্চলনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান,ইউপি সদস্য হরেনন্দ্রনাথ সরকার, আবুল কালাম আজাদ, শেখ সোহরাব হোসেন, নাজমুচ্ছায়াদাৎ, মাসুম বিল্যাহ,মোস্তফা শফিকুল ইসলাম,আবু হোরায়রা খোকন,মিজানুর রহমান সেলিনা আক্তার, মূর্শিদা খাতুন, শাহানারা জামাল, জেজেএস প্রস্তুুতি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অশোক কুমার রায়,উত্তরণের ইউনিয়ন ফিল্ড ফ্যাসালিটেটর মেহেদী হাসান টিটু, এনজিও প্রতিনিধি কুদরাতুল্লাহ ফারুক বিজু,ইউডিএমসি সদস্য মুনসুর রহমান, মোল্যা মনিরুজ্জামান,মেহেদী হাসান সবুজ,মিজানুর রহমান লিটন প্রমুখ। সভায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, আগাম সতর্কতা বার্তা প্রচার, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা হালনাগাদসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় সম্প্রতি অতিবৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা ও জলোচ্ছ্বাসের প্রেক্ষিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পরিকল্পনা গৃহীত হয় এবং কমিটির সদস্যদের করণীয় নির্ধারণ করা হয়।

খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের চরিত্রহনন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ জুলাই) সকাল ১০ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কয়রা উপজেলা যুব দলের আহবায়ক ও কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম। লিখিত বক্তব্যে তিনি জানান, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম পেশায় একজন আইনজীবি। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল। এর পাশাপাশি গত ১৬ বছরে স্বৈরাচারি সরকারের দেওয়া সকল মামলা পরিচালনায় স্থানীয় নেতা-কর্মীদের নিঃস্বার্থভাবে সহযোগীতা করে আসছেন। তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন তিনি কয়রা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও কোন দুর্নাম অথবা স্বেচ্ছাচারিতার অভিযোগ নেই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে মনোনয়ন প্রত্যাশি হিসেবে তিনি গনসংযোগ করে যাচ্ছেন। তাঁকে নিয়ে এর মধ্যে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ঠিক সেই মূহুর্তে একজন জনপ্রিয় ও পরিচ্ছন্ন রাজনীতিবীদের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি মহল । তারই রেশ ধরে গত ১২ জুলাই তাঁর বিরুদ্ধে কাল্পনিক ও মনগড়া তথ্য উপস্থাপন করে একটি ভিডিও কন্টেন্ট তৈরী করে তা ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে যেভাবে তাঁর চরিত্রহননের চেষ্টা করা হয়েছে তাতে বিষ্মিত হয়েছেন বিএনপির নেতাকর্মি৷ এলাকার মানুষ। লিখিত বক্তব্যে তিনি আরও জানিয়েছেন, কিছুদিন আগে উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেন। এর প্রতিবাদে স্থানীয় বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম বক্তব্য রাখেন। সেখানে ঐ চেয়ারম্যানকে অপসারণের দাবি জানানো হয়। এরপর থেকে স্থানীয় সংবাদকর্মী ও রাজনৈতিক নেতাদের চরিত্রহনন করে ফেসবুকে ভিডিও কন্টেন্ট ছড়িয়ে দেওয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই ‘প্রতিদিনের খবর’ নামে একটি ফেসবুক আইডিসহ কয়েকটি আইডি থেকে খুলনা জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে কোন তথ্য প্রমান ছাড়াই প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়েছে। যা সম্পুর্ন মিথ্যা ভিত্তীহিন ও বানোয়াট। ঐ ফেজবুক আইডিতে প্রতিবেদক ও তথ্য সরবরাহকারি হিসেবে যুবদলের আহবায়ক৷ ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের নাম ব্যবহার করা হয়েছে। যা উদ্দেশ্য প্রণোদিত। এ ঘটনায় প্রতিপক্ষের গভীর ষড়যন্ত্র জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বিএনপির নেতা মনজুরুল আলম, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, শহীদুল্লাহ শাহীন, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ,
গোলাম রসুল, নুর ইসলাম খোকন, নুরুল ইসলাম, খোকা, ডি এম হেলাল উদ্দীন, রবিউল ইসলাম, এহসানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, ইউনুস আলী, আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category