• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় সভা

মোঃ আল আমিন :
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী সদর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইব্রাহীম ভূঁইয়া মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন রোববার ১৩ জুলাই বাদ আছর প্রেসক্লাব হলরুমে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক খোরাকের সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান সিরাজ, মোঃ ওবায়দুর রহমান, সাবেক সভাপতি মকবুল হোসেন, সাপ্তাহিক জনতার চিন্তার সম্পাদক ও মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী, মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দিপ্ত টিভির জেলা প্রতিনিধি মোঃ সেলিম মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অফিস সেক্রেটারী ইসমাইল হোসেন ভূঁইয়া, জামায়াত নেতা আওলাদ হোসেন, মোমেন মিয়া সহ মাধবদী প্রেসক্লাবের সদস্য নজরুল ইসলাম, মোঃ আল আমিন, কাজি জয়নাল আবেদিন, ফজলুল হক মিলন, হাজী ছবির মিয়া, মোঃ রেজাউল করিম, মুহাম্মদ মুছা মিয়া, মোঃ মনিরুজ্জামান, সুমন চন্দ্র পাল, মোঃ জাকারিয়া প্রমূখ।
মতবিনিময় সভায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইব্রাহীম ভূঁইয়া মাধবদী প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে পরিচিত হন। এসময় ক্লাবের সাংবাদিকগন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি প্রার্থী ইব্রাহীম ভূঁইয়া বলেন নরসিংদী ও মাধবদীতে আমি দীর্ঘদিন যাবত ব্যাংকিং সেবা দিয়ে এসেছি। এই এলাকার সবার সাথেই আমার জানাশুনা আছে। আগামী সংসদ নির্বাচনে আমি আপনাদের সহযোগীতা চাই। আমাদের নরসিংদীর মেঘনা নদী, পাহাড়ি টিলাকে ব্যবহার করে পর্যটন এলাকা গড়ে তোলার মতো স্থান পড়ে রয়েছে। মাধবদী বস্ত্রশিল্পের যোগানদাতা হিসেবে একটি টেক্সটাইল কলেজ, মেডিকেল কলেজ এখানে প্রতিষ্ঠা করা জরুরী। কিন্তু এই সুযোগ গুলো আমাদের হয়নি। তাই আমি আশা করব আগামীর নরসিংদী-মাধবদী গড়তে আপনারা আমাদের সাথে থাকবেন। অতিতে আমাদের নিউজগুলো আপনারা খুবই সুন্দরভাবে প্রচার করেছেন, ভবিষ্যতেও সত্যনিষ্ঠ নিউজগুলো প্রচার করবেন বলে আমি আশা রাখি।

নরসিংদী আদালতের কাঠগড়া থেকে আসামি পালিয়েছে
সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হওয়া এক আসামি নরসিংদী আদালতের কাঠগড়া থেকে পালিয়েছেন।
সোমবার (১৪ জুলাই) দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের (ম্যাজিস্ট্রেট) কোর্টের কাঠগড়া থেকে পালিয়ে যান আসামী।
পলাতক আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।
নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হওয়া আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়। আসামি হৃদয়কে গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরি মামলার সন্দেহ ভাজন আসামি হিসেবে গ্রেফতার করে রায়পুরা থানা পুলিশ।
তিনি আরো জানান, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে।
এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।

নরসিংদীতে মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর সদর উপজেলার শিলমান্দী থেকে সাজিদ হোসেন নামে এক মাদকব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাজিদ হোসেন (২২) বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
স্বজনদের অভিযোগ, দুলাল ও তার সহযোগীরা সাজিদকে আটকে রেখে নির্যাতন করে হত্যা করে পালিয়ে গেছে। তাকে পাঁচদিন ধরে নির্যাতন করেছে। তাকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছিল। পরিবারের কাছে টাকা না থাকায় দুলাল বাড়ির দলিল নিতে চেয়েছিল। শনিবার তার বাড়িতে গেলেও তাকে দেখতে দেয়নি। রোববার সকালে সাজিদের মৃত্যুর খবর পেয়ে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে শেখেরচর ফাঁড়ির ও সদর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্বজনরা আরও অভিযোগ করে জানান, টেকপাড়া গ্রামের আতাউরের ছেলে মাদককারবারি ও একাধিক মামলার আসামি দুলাল এখন স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুসারী। সাজিদকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরিবারের কাছ থেকে ছিনিয়ে মাদকব্যবসায় সহযোগী বানিয়েছে দুলাল। ধারণা করা হচ্ছে, তাদের ব্যবসার রাস্তাঘাট চিনে ফেলায় এখন তারাই তাকে হত্যা করে পালিয়ে গেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হওয়া যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সেই সঙ্গে যাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে তারাও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তবে কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।

মাধবদীতে আগুনে পুড়ল দুটি সুতার গোডাউন ও ঝুটের দোকান
সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি সুতার গোডাউন ও একটি ঝুট মালামালের দোকান এ অগ্নিকান্ডটি ঘটেছে নরসিংদীর মাধবদীতে। জানাগেছে, রোববার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী-মাধবদী মদনগঞ্জ রেল সড়কের কোতালিরচর এলাকার মাধবদী ফায়ার সার্ভিস কার্যালয় সংলগ্ন লুৎফর রহমান লুৎফুল্লাহর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, রাতে হঠাৎ মার্কেটটির সুতার গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরো একটি সুতার গোডাউন সহ অপর একটি ঝুটের দোকানে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে সুতা ও ঝুট পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন ব্লক দেয়ায় মার্কেটের অন্যান্য দোকানে আগুন ছড়াতে পারেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব হয়নি। তদন্তের পর আগুনের উৎস কী ছিল ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category