• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আতাউর শাহ্ :
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখা।
সোমবার (১৪ জুলাই) বেলা ১২ টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন নওগাঁ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে’সহ নানা স্লোগান দিতে থাকেন।
সংক্ষিপ্ত সমাবেশে নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) জাকির হোসেনের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহার সঞ্চালনায় বক্তারা বলেন, ‘৯ জুলাই মিটফোর্ড হাসাপাতালে সামনে যেভাবে হত্যাকণ্ড ঘটিয়ে উল্লাস করা হয়েছে, আমরা নওগাঁ জেলা শাখা ছাত্রদল তার প্রতিবাদ জানাচ্ছি। এবং গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনীতির জন্য সরকারকে দায়ি করেন। অনতিবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। যদি বিচার নিশ্চিত না করা হয়, ছাত্রদল এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
এ সময় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, ছাত্র নেতা আবু সালেহ স্নেহ, ফায়সাল আজম অলি, হাফিজুর রহমান আকাশ,আজিজুল ইসলাম, তাইজুল ইসলাম তাজ, মনোয়ার হোসেন রাঙ্গা, শাজাহান বাদশা, আল-আমিন বাদশা, হৃদয় মাহমুদ, মুন, সঞ্জিবসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” স্লোগানে নওগাঁয় জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
জেলা সুজনের সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান, রাজশাহী জেলা আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, যশোর জেলার আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, সাংবাদিক ফরিদুল করিম তরফদার ও নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলি সহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় নওগাঁ জেলা সহ বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার সুজনের সদস্য, পেশাজীবি, নারী উদ্যোক্তা ও সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হলে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকে। মানুষের বাক স্বাধীনতা, নিরাপত্তা ও নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। কোনো সন্ত্রাসী যাতে রাজনৈতিক দলের কর্মী হতে না পারে সেদিকে খেয়াল রাখা সহ সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন বলে জানান বক্তারা।
সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন- রাজনীতি হলো জনসেবা ও মানবসেবা। যারা মানুষের জন্য জীবন উৎসর্গ করে দেয়। কিন্তু বর্তমানে সেই রাজনীতির পরিবর্তন ঘটেছে। রাজনীতি সুস্থ ধারায় আসতে হবে এবং জনকল্যানমুখী হতে হবে। রাজনীতি পরিচ্ছন্ন হলেই আইনের শাষণ কায়েম হবে। আগামী নির্বাচনের মাধ্যমে তা বাস্তবায়ন হতে হবে। এ দায়িত্ব আমাদের সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category