• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রার পর্যটন কেন্দ্রটি এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে : খুলনার জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন সুন্দরবনকে ঘিরে কয়রার পর্যটন কেন্দ্রটিকে এই এলাকার মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটাবে। এটিকে পরিচিত করতে হলে সকল মানুষকে এগিয়ে আসতে হবে। দেশের অনেক অঞ্চল থেকে এখানে ঘুরতে আসবে মানুষ৷ তারা প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভুমি সুন্দরবনকে খুব কাছ থেকে দেখতে পাবে। আর এতে করে আনন্দ উপভোগ করবে পর্যটকরা। তিনি আরও বলেন, পর্যটন
কেন্দ্রটি কয়রার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। এটি স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে তুলে ধরবে। এ সময় তিনি সুন্দর বনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক,ও পলিথিনের ব্যবহারে মানুষকে সচেতন থাকতে বলেন।যাতে করে এই অঞ্চলের পরিবেশ সুরক্ষা থাকে। জেলা প্রশাসক বুধবার ( ৯ জুলাই) বেলা ১১ টায় কয়রার সুন্দরবন পর্যটন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনা এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কয়রার যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মোঃ ওয়াহিদ, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন সোয়েব, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, নাজমুছ সাদাত, সমাজসেবক মাওলানা মোস্তাফিজুর রহমান, আদিবাসি সদস্য বাসন্তী মুন্ডা প্রমুখ। এর আগে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম গোবরার চরে টুরিস্ট স্পটের উদ্বোধনের পাশাপাশি কয়রা উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন করেন।

কয়রা সদরে দলিল লেখকের রুমে চুরি
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা বাজারের দলিল লেখকের রুমে চুরি সংঘটিত হয়েছে। গত ৪ জুলাই রাতের যে কোন সময় এই চুরি সংঘটিত হয়। এ ব্যাপারে কয়রা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরনে জানা গেছে, কয়রা সাব রেজিস্টি অফিসের দলিল লেখক ভোলানাথ মাঝি কয়রা সদরের আদালতের সামনে এ্যাডঃ কেরামত আলীর চেম্বারের একটি রুম ভাড়া নিয়ে সেখানে কাজ পরিচালনা করে থাকে। তার সাথে আদালতের মোহরার মাহবুবুল আলম পলাশও ঐ রুমে কার্যক্রম চালায়। গত ৩ জুলাই তারা সকল কাজ কর্ম সমাপ্ত করে রুমে তালা দিয়ে বাড়ি চলে যায়। এরপর ৫ জুলাই সকালে রুমে এসে দেখতে পায় রুমের দরজা জানালা ভাঙা। তালা ভেঙ্গে সব কাগজপত্র সহ রুমে রাখা ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে গেছে। এর মধ্যে মাহবুবের ১৭ টি দলিলের রেজিঃ ফি, স্ট্যাম্প শুল্ককর, উৎস্যকর, খতিয়ান ও ডিক্রির জাবেদা নকল সহ অনেক খাতের রাখা এ সকল টাকা নিয়ে যায়। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, বিষয়টি তদন্তহীন রয়েছে।

কয়রায় বিষযুক্ত ২ মন চিংড়ি মাছসহ নৌকা আটক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির বন রক্ষীরা অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করা ৮০ কেজি চিংড়ি মাছ সহ ১ টি নৌকা আটক করেছে। এ সময় নৌকা হতে অবৈধ ২ টি ভেশাল জাল ও দুই বোতল কীটনাশক উদ্ধার করা হয়। বুধবার ( ৯ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে ছেড়া নদীর বাওন এলাকা হতে এ সকল চিংড়ি মাছ সহ এই নৌকা আটক করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যাক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চিংড়ি মাছ আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category