• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ফের বাণিজ্য যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) তিনি ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করে চিঠি দিয়েছেন। যার মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক মায়ানমার এবং লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের ওপর আরোপ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখনও আলোচনার জন্য উন্মুক্ত। তিনি চুক্তিতে পৌঁছনোর জন্য নমনীয় হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প আরও বলেন, ‘আমরা যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা চীনের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করার কাছাকাছি… আমরা যাদের সঙ্গে দেখা করেছি, আমরা মনে করি না আমরা একটি চুক্তি করতে সক্ষম হব। তাই আমরা কেবল তাদের একটি চিঠি পাঠাচ্ছি।’
ট্রাম্প যেসব দেশের কাছে চিঠি পাঠিয়েছেন।
লাওস- ৪০ শতাংশ শুল্ক
মিয়ানমার- ৪০ শতাংশ শুল্ক
থাইল্যান্ড- ৩৬ শতাংশ শুল্ক
কম্বোডিয়া- ৩৬ শতাংশ শুল্ক
বাংলাদেশ- ৩৫ শতাংশ শুল্ক
সার্বিয়া- ৩৫ শতাংশ শুল্ক
ইন্দোনেশিয়া- ৩২ শতাংশ শুল্ক
দক্ষিণ আফ্রিকা- ৩০ শতাংশ শুল্ক
বসনিয়া ও হার্জেগোভিনা- ৩০ শতাংশ শুল্ক
মালয়েশিয়া- ২৫ শতাংশ শুল্ক
তিউনিসিয়া- ২৫ শতাংশ শুল্ক
জাপান- ২৫ শতাংশ শুল্ক
দক্ষিণ কোরিয়া- ২৫ শতাংশ শুল্ক
কাজাখস্তান- ২৫ শতাংশ শুল্ক
সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category