• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিআর পদ্ধতিতে ভোটাধিকার নিশ্চিত হবে, নির্বাচন ঘিরে দুর্নীতিও রোধ হবে : মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : জামায়াত ইসলামীর পক্ষ থেকে ১৯৮২ সালে উত্থাপিত তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি ৯ বছর পওে হলেও দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণ বুঝতে পেরেছিল। তেমনি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের যে দাবি জামায়াত ইসলামী থেকে করা হয়েছে একটু পরে হলেও দেশের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পারবে।
গতকাল শুক্রবার সকাল ১০ টায় পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা জামাতের কার্যালয়ে কর্মীদের সাথে মতবিনিময় সভা, শহরে জনসংযোগ এবং ভাড়ানিখাল খনন কাজ পরিদর্শনকালে একথা বলেন পিরোজপুরের-১ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।
তিনি আরো বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। জনগণের ভোটাধিকার নিশ্চিত, মনোনয়ন বাণিজ্য বন্ধ, টাকার অপব্যবহার এবং নির্বাচনকে ঘিরে যে দুর্নীতিগুলো হয় পিআর পদ্ধতির মাধ্যমেই তা রোধ করা সম্ভব। আশা করি বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দল ও দেশের জনগণ তা বুঝতে পারবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর ইছহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, মোদাচ্ছের হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category