• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ : শুনানি ১৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে হওয়া লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (১ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহসিন রশিদ।
গত ১৩ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট। রায়ে রাষ্ট্রপতির রেফারেন্সের পর সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
রায়ে হাইকোর্ট বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন মেনে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে।
পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন রিটকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category