• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর জামায়াতের

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ৩০ জুন বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকাস্থ ইরান দূতাবাসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রদূত মি. মানসুর চাভোসি-র সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
সম্প্রতি যুদ্ধবাজ ইসরায়েল আন্তর্জাতিক আইন, রীতি-নীতি ও জাতিসংঘ ঘোষিত সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হানে। দখলদার ইসরায়েলের এই আক্রমণে ইরানি জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ইরানের অনেক সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।
বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুদ্ধবাজ ইসরায়েলের এই আগ্রাসী আক্রমণের তীব্র নিন্দা জানায় এবং ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করে। মান্যবর রাষ্ট্রদূত মি. মানসুর চাভোসি জামায়াতের এই ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন। সেই সঙ্গে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category