• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি রফিক গ্রেফতার

মোস্তাফিজুর রহমান :
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম থেকে : ৩০ জুন-২০২৫, কুড়িগ্রামের রৌমারীতে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট প্যাকেট করার সময় রফিক মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভারতীয় ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চর নতুন বন্দর এলাকায় গ্রেফতারকৃত ব্যবসায়ী রফিক মিয়ার বাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী রফিক ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী রফিক এলাকার চিহিৃত মাদক কারবারি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে সে ভারত থেকে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে। সোমবার সকালে নিজ বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট প্যাকেট করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই কারবারির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই কারবারি। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২২হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহ্ফুজুর রহমান বলেন জেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে আমাদের এমন কার্যক্রম অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category