• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অবহেলিত কয়রার উন্নয়নে সকলেই মিলে কাজ করতে হবে : আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন,কয়রা সব সময় অবহেলিত। এ জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে সকলেই মিলে কাজ করতে হবে। স্থায়ী বেড়িবাঁধ নির্মান, সুন্দরবনে ইক্যুট্রুরিজম কেন্দ্র গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন, মৎস্যজীবিদের জন্য বরাদ্দ দেওয়া, স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা, কৃষিখাতে উন্নয়ন, বন্ধ স্লুইস গেইটগুলো সংস্কার করা সহ কয়রার সমস্যা দুর করনে জন্য স্ব স্ব সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে এগুলো সমাধানের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে কয়রার সমস্যা গুলো জাতির সামনে তুলে ধরতে পারে। সেক্ষেত্রে সকল সাংবাদিকদের নিজ নিজ উদ্যোগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা দরকার।৷ সব সময় কয়রার উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা প্রশংনীয়। তিনি সোমবার ( ৩০ জুন) সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম, কয়রা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনে সভাপতি মাওলানা শাহাবুদ্দিন আহমেদ, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোঃ রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দিন, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শাহিদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর কবির টুলু, মোঃ গোলাম রব্বানী,অরবিন্দ কুমার মন্ডল, জিএম নজরুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, মোনায়েম বিল্লাহ, রিয়াজুল আকবার লিংকন, প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান, ডিএম জাহিদুল ইসলাম, আবু ওবাইদ, হাফিজুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় কয়রায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category