• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইসলাম খেলাধুলার ব্যবস্থা করেছে শুধু ট্রফি অর্জনের জন্য নয়: শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলাম আপনাকে খেলাধুলার ব্যবস্থা করে দিয়েছে এই জন্য নয়; যে আপনি শুধু একটা ট্রফি অর্জন করবেন। মুমিনদের গোপন তিনটি রহস্যের মধ্যে একটি হচ্ছে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া।
শনিবার (২৮ জুন) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ডাক্তার বাড়িতে শাহবাগ মানব কল্যাণ সংস্থার আয়োজিত এক ক্রীড়াসামগ্রী বিরতণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ক্রীড়া পরিদপ্তর ও জেলা প্রশাসন ঢাকার সৌজন্যে এবং পল্টন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়দুল্লাহর তত্বাবধানে প্রাপ্ত এ ক্রীড়াসামগ্রী বিরতণ করা হয়।
তিনি বলেন, আপনারা দাওয়াতী কাজ করেন। দিনের দাওয়াত মানুষের কাছে নিয়ে যান; আপনার জীবনের যা আরাম করার দরকার তার চেয়ে বেশি আপনি করে ফেলছেন এখন আরাম করা বাদ দিতে হবে। আপনার আরাম করা আল্লাহ নিষেধ করেন নাই, প্রয়োজনীয় আরাম করতে বলেছেন। আপনাকে আরাম করার জন্য পৃথিবীতে পাঠানো হয় নাই। আপনাকে পরিশ্রম করার জন্য পাঠানো হয়েছে। আর এই পরিশ্রমের পথ হচ্ছে আল্লার পথ। পরিশ্রমের পথ আল্লার হলে আরামের পথ শয়তানের। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন পরিশ্রম করার জন্য, কষ্ট করার জন্য। দুনিয়াতে কষ্ট করবেন জান্নাতে ভোগ করবেন; এখানে ভোগ করলে জান্নাতের ভোগ থেকে বঞ্চিত হবেন। এখন সিদ্ধান্ত আপনার; আপনারা দাওয়াতী কাজ করেন।
শফিকুল ইসলাম বলেন, বডিফিটনেস এমনভাবে করবেন; আমাদের সেনাবাহিনীর সংখ্যা বাংলাদেশে যা আছে; ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে হলে ১৮ কোটি মানুষদের মধ্যে যারা ভয়প্রাপ্ত তারা প্রত্যেকে এ রাষ্ট্রের একজন সেনাবাহিনীর সদস্য হিসেবে গণ্য হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শাহবাগ থানার আমীর ও শাহবাগ মানব কল্যাণ সংস্থার সভাপতি আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার ক্রিড়া অফিসার এস আই এম ফেরদৌস আলম।
এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব ব্রাঞ্চ এএএম মাজহারুল ইসলাম, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও চ্যানেল এস এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category