• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ১৫ বছরের পরিকল্পনার ‘চূড়ান্ত পরিণতি’ : মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক :
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন, ইরানে ‘অপারেশন মিডনাইট হ্যামার ছিল’ ১৫ বছরের কাজের ‘চূড়ান্ত পরিণতি। হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ফরদো পারমাণবিক স্থাপনায় হামলায় যাতে সাফল্য অর্জন করা যায়, সেজন্য ডিজাইন, পরিকল্পনা ও সরবরাহ করা হয়েছিল বলেও জানান তিনি।
কেইন আরও বলেন, ঘটনাস্থলে দুইটি ভেন্ট শ্যাফ্টে তারা হামলা করেছিল। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, হামলা প্রতিহত করার জন্য ইরানিরা সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। ঘটনাস্থলে মোট ছয়টি বোমা নিক্ষেপ করা হয়েছিল বলে জানান কেইন। পরে একটি বোমার ভিডিও দেখান তিনি।
শনিবার (২১ জুন) রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওই হামলার পরে ইসরায়েলে কয়েক দফা হামলা চালায় ইরান। সেই সঙ্গে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান।
পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা করতে থাকেন ট্রাম্প। শেষমেশ ২৪ জুন থেকে ইরান ও ইসরায়েলে মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সূত্র: বিবিসি, আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category