• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সমন্বয়ক গ্রেফতার

মোঃ আল আমিন :
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদী মাধবদী থানা পুলিশের ধারাবাহিক অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের তিন শীর্ষ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই দলটির মূল পরিকল্পনাকারী ও সমন্বয়ক হিসেবে কাজ করতেন।
গত ৪৮ ঘণ্টা ধরে চালানো বিশেষ অভিযানে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে গাজীপুর থেকে ফিরোজ, জসিম ও মোস্তাক নামের তিনজন শীর্ষ ডাকাতকে আটক করা হয়।
জানাগেছে, গত ৩ জুন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশে এসআই মো. আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা আন্তঃজেলা ডাকাত দলের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
এসব তথ্যের ভিত্তিতে গত ৪৮ ঘণ্টা ধরে চালানো বিশেষ অভিযানে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে গাজীপুর থেকে ফিরোজ, জসিম ও মোস্তাক নামের তিনজন শীর্ষ ডাকাতকে আটক করা হয়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল এবং ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কে অস্ত্রের মুখে ট্রাক ও বাসে ডাকাতি করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে মাধবদী থানা পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।


নরসিংদীতে জেল পলাতক আসামী গ্রেপ্তার
নরসিংদীতে রাসেল মিয়া নামে এক জেল পলাতক আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। বুধবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদী শহরের আল্লাহু চত্বর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।
গ্রেপ্তারকৃত রাসেল মিয়া (৪২) নরসিংদী সদর থানার পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার আবুল কাশেম মিয়ার ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, রাসেল মিয়া নরসিংদী মডেল থানার একাধিক মামলাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গত বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার সময় সে পালিয়ে যায়। এরপর হতে সে পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শহরের আল্লাহু চত্বর এলাকা হতে তাকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category