• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দৈনিক সংগ্রামের স্টাফ ইউনুস আলম সড়ক দূর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : দৈনিক সংগ্রামের মেশিন সহকারী ইউনুস আলম সিদ্দিকী (৭৩) সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর হাতিরঝিলের মীরের টেক এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল পূর্ব থানার সাধারণ সম্পাদক ছিলেন ।
ইউনুস আলম সিদ্দিকীর বাড়ি বরিশালের আগৈলঝড়ার শেরাল গ্রামে। তার পিতার নাম মৃত আ: মজিদ খান। তিনি স্ত্রী, এক পালকপুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে ১০/এ মীরের বাগের বাসা থেকে বের হন ইউনুছ আলম সিদ্দিকী। তিনি মীরের টেক দারুল সুন্নাহ আল ইসলামীয়া মহিলা মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান এক্স ট্রেইল জিপ (নং ঢাকা মেট্রো ঘ-১৪-৪৬৮৬) সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ওয়্যারলেস গেটস্থ ঢাকা কমিউনিটি হাসপাতালে, পরে মগবাজারস্থ ইনসাফ বারাকাহ কিডনী হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৮ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গাড়িটির চালক ঘটনার পরই পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, গাড়িটি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। গাড়ির সামনের উইন্ডস্ক্রিনে সরকারের মনোগ্রামসহ এনবিআরের মনোগ্রাম লাগানো আছে। দূর্ঘটনার সময় চালক ছাড়া অন্য কোন আরোহী গাড়িতে ছিলেন কিনা জানা যায়নি। এ ঘটনায় হাতিরঝিল থানায় নিহতের স্ত্রী হাসিনা মমতাজ বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। বিকাল ৪টায় বড় মগবাজারে দৈনিক সংগ্রাম কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ নিয়ে স্বজনরা গ্রামের বাড়িতে রওনা হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
দৈনিক সংগ্রাম কার্যালয়ের সামনে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ। এসমর্য় সকলের উদ্দেশ্যে কথা বলেন দৈনিক সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান ও বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান আবদুর রব।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বার্তা সম্পাদক সাদাত হোসাইন, চীফ রিপোর্টার সামছুল আরেফীন, দৈনিক সংগ্রামের জেনারেল ম্যানেজার মোঃ আবুল হোসাইন চৌধুরী, শ্রমিকল্যাণ ফেডারেশনের হাতিরঝিল অঞ্চল পরিচালক সুলতান মাহমুদ, মহানগরী উত্তরের শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম থানা আমীর মোঃ ইউছুফ আলী মোল্লা, থানা সেক্রেটারী মোঃ রাশেদুল ইসলাম, হাতিরঝিল পূর্ব থানা আমীর এডভোকেট জিল্লুর রহমান আজমী, থানা সেক্রেটারী খন্দকার রুহুল আমিন, শ্রমিককল্যাণ হাতিরঝিল পশ্চিম থানা সভাপতি আব্দুল ওয়াদুদ সরদারসহ স্থানীয় থানা, মহানগরী ও কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দৈনিক সংগ্রাম ও আল ফালাহার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category