• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার, ট্রাক ও তেল উদ্ধার

মোঃ আল আমিন :
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীর মাধবদী থানা এলাকায় ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। মাধবদী থানায় মামলা সূত্রে জানাযায়, গত ১ জুন রাতে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকা থেকে মধ্যরাতে একটি ট্রাকসহ ৬০ ব্যারেল সয়াবিন তেল ডাকাতি হয়। ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হলে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর দিকনির্দেশনায় মামলার দায়িত্বপান এসআই মোঃ জহির রায়হান। দায়িত্ব প্রাপ্তির পর এসআই মোঃ জহির রায়হান সঙ্গীয় এসআই আল আমিন, পিএসআই শুভ রাজবংশী ও কনস্টেবল এর যৌথ অভিযানে ১৬ ঘণ্টার মধ্যে আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্য ও ডাকাতি হওয়া ট্রাক ও ডয়াবিন তেল উদ্ধার করা হয়। উদ্ধার করা তেলের বাজার মূল্য প্রায় ১৯ লক্ষ টাকা এবং ট্রাকের মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এসআই জহির রায়হান জানান, ঈদুল আযহাকে সামনে রেখে এ ধরনের ডাকাতি সাধারণ মানুষের মনে আতংকের সৃষ্টি করে। আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং এর আগেও বিভিন্ন স্থানে এমন অপরাধে জড়িত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category