• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ জানিয়ে শাকবাড়িয়া নদীতে মাইকিং

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : আগামী ১ জুন হতে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে সব প্রকার বনজ সম্পদ আহরন বন্ধ থাকবে। এ ছাড়া এ সময়ের মধ্যে পর্যটন সহ সকল প্রকার মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এই বিষয়টি জনগনকে জানানোর জন্য আগেভাগেই সুন্দরবন সংলগ্ন লোকালয়ে মাইকিং করা হচ্ছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ এই মাইকিং করার উদ্যোগ নেয়। সোমবার (২৬ মে) দিন ব্যাপী কাশিয়াবাদ স্টেশন তাদের ফাইবার যোগে শাকবাড়িয়া নদীর লোকালয়ের গ্রামগুলো মাইকিং করে জেলে বাওয়ালী, মৌয়ালী সহ সব ধরনের জনসাধারণকে বিষযটি অবগত করে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদ বলেন, নিষেধাজ্ঞা সময় কোন লোকজন যাতে সুন্দরবনে প্রবেশ না করে তার জন্য সচেতনতার লক্ষ্য মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারনা চালনা হচ্ছে। সেই সাথে সাথে সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ সময়ে বনজ সম্পদ যাতে কেউ ক্ষতি করতে না পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

কয়রায় উত্তরণের প্রকল্প অবহিত করণ সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ জলবায়ু পরিবর্তনের টেকশই সামাধন নিশ্চিত করার লক্ষে উত্তরনের (একসেস) প্রকল্পের অবহিত করণ সভা অনু্ষ্িঠত হয়েছে। সোমবার (২৬মে) বেলা ১১ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান। প্রকল্পের এ্যাডভোকেসী নেটওয়ার্কিন অফিসার ফয়সাল মন্ডলের সঞ্চলনায় সভায় বক্তৃতা করেন,কয়রা মদিনাবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ সারোয়ার,জামায়াতের কয়রা সদর ইউনিয়নের আমির মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য হরেনন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন, আবু হোরায়রা খোকন,নাজমুচ্ছায়াদাৎ, মোস্তফা শফিকুল ইসলাম, মাসুম বিল্ল্যাহ,মিজানুর রহমান কোহিনুর,শেখ আবুল কালাম আজাদ,মূর্শিদা খাতুন,সেলিনা আক্তার, উত্তরণের এ্যাভোকেসি কর্মকর্তা ফয়সাল মন্ডল, ডি আর-আর এন্ড ওয়াশ কর্মকর্তা দীপন মুখার্জী, প্রজেক্ট অফিসার তানিয়া সুলতানা, আরাফাত হোসেন মেহেদী হাসান টিটু প্রমুখ। এছাড়াও প্রকল্প অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category