• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র : নরসিংদীতে রিজভী

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং “আমরা বিএনপি পরিবার” এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মাধবদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত শেষে তিনি এই কথা বলেন।
নরসিংদীর শহীদ আরমান মোল্লার পুরো দায়িত্ব “আমরা বিএনপি পরিবার” নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের সমালোচনা করে আরও বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাড়ানোর দায়িত্ব ছিলো সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই? এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। পরে আরমান মোল্লার স্ত্রী সন্তানদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।
এসময় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোখলেছুর রহমান মিথুনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category