সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় গ্রাম আদালত বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন ( ৩য় পর্যায়) প্রকল্পের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭ টি ইউনিয়নের ইউপি সদস্যরা অংশ গ্রহন করেন। বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩ টায় প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, গ্রাম আদালত সক্রীয়করন করতে হবে। এতে করে গ্রামীন জনপদের মানুষ সেবা পাবে। এ ক্ষেত্রে সকল ইউপি চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
খুলনা রেঞ্জে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন
সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১ টায় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে নলিয়ান রেঞ্জ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম। রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী, নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিপুণ কান্তি মন্ডল, বিশাখা মন্ডল, নাজমুল মালী, শিক্ষার্থী তন্ময় কুমার মন্ডল, আফিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কয়রায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন
কয়রায় এনজিও সংস্থা সিএনআরএসের-সিডা-বিফরআরএল প্রকল্পের উদ্যোগে প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০ টায় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস. এম. আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, ইউপি সদস্য নাজমুছ সাদাত, শিক্ষক অরবিন্দু মন্ডল, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার স্বরন কুমার চৌহান, সাইট অফিসার মোঃ নুরুজ্জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ তুহিন হোসেন, পিপলস ফোরামের সভাপতি মোল্যা মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন,শিক্ষার্থী তন্ময় কুমার মন্ডল, রাফেজা খাতুন প্রমুখ। এ সময়
বক্তারা বলেন, জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব, প্রকৃতির সাথে মানুষের সম্প্রীতির প্রয়োজনীয়তা আবশ্যক। জীববৈচিত্র্য শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এটি আমাদের খাদ্য, ওষুধ, জীবনধারা এবং ভবিষ্যৎ প্রজন্মের টেকসই জীবিকার মূল ভিত্তি। জাতিসংঘের দেওয়া তথ্য তুলে ধরে তারা আরও বলেন প্রকৃতি ধ্বংসের বর্তমান এই ধারা চলতে থাকলে আগামী ১০ বছরের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ প্রজাতি বিলুপ্ত হতে পারে। জলবায়ু পরিবর্তন যেভাবে হচ্ছে, তা যদি চলতে থাকে তাহলে ২০৭০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রাণী ও উদ্ভিদের প্রতি তিনটির মধ্যে একটি প্রজাতি বিলুপ্ত হতে পারে। এ জন্য সকলকে সচেতন থাকতে হবে। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।