• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশে স্টারলিংকের যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২০ মে) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান।
আবুল কালাম আজাদ বলেন, স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজ সকালে এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
স্টারলিংক বাংলাদেশে প্রাথমিকভাবে দুটি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে- রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। এই প্যাকেজগুলোর মাসিক মূল্য যথাক্রমে ৬ হাজার টাকা ও ৪ হাজার ২০০ টাকা।
সংযোগ গ্রহণের জন্য গ্রাহকদের এককালীন ৪৭ হাজার টাকা ব্যয়ে একটি হার্ডওয়্যার কিট কিনতে হবে, যেখানে থাকবে স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড এবং প্রয়োজনীয় ক্যাবল।
এই প্যাকেজগুলোতে কোনো নির্ধারিত ডেটা সীমা নেই এবং ব্যবহারকারীরা ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। স্টারলিংকের এই সেবা দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতেও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে।
এদিকে খরচ কিছুটা বেশি হলেও স্টারলিংক প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি উচ্চমান ও উচ্চগতির টেকসই ইন্টারনেট সেবার বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে, যেসব অঞ্চলে এখনো ফাইবার অপটিক বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে এই সেবা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এতে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে। এ ছাড়াও এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা সারা বছর ধরে নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য উচ্চগতির সংযোগ ব্যবহার করতে পারবেন- যা তাদের কর্মদক্ষতা ও কার্যক্রমে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে স্টারলিংকের প্রতিটি ডিভাইসের ওপর ট্যাক্স আরোপ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
মঙ্গলবার (২০ মে) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। এই দিনে দেশে নতুন টেলিগ্রাম সেবা যুক্ত হয়েছে। প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটে প্রবেশ করলাম আমরা। স্টারলিংকের ডেটার লিমিট থাকবে না। আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category