• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

মোঃ আল আমিন :
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকুসহ সগীর আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুরে নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তারকৃত সগীর আহমেদ (২২) নরসিংদীর রায়পুরা থানার বালুয়াকান্দি গ্রামের মো: হাবিবুল্লাহর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে সগীর আহমেদকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত সগীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত।
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, “অপরাধ দমনে আমরা সর্বদা তৎপর। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাবে না। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category