• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তিব্বতে তুষারধসে ২৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
Update : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : তিব্বতে তুষারধসের ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর নিয়াংচাইয়ে সড়কের একটি টানেলের বহির্গমন পথে তুষারধসের ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা বহু মানুষ আটকা পড়ে। ‘শক্তিশালী বাতাসের কারণে’ এই তুসারধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
মেইনলিং কাউন্টির পাই গ্রাম এবং মেডগ কাউন্টির ডক্সং লা টানেলর মধ্যবর্তী স্থানের একটি অংশ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অনেক গাড়ি ও মানুষ আটকা পড়েছে।
চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ৫৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ তিব্বত মহাসড়কের সাড়ে সাত কিলোমিটারের একটি অংশে আটকা পড়া লোকজনকে উদ্ধারের জন্য মোট ১ হাজার ৩৪৮ জন উদ্ধারকর্মী ও ২৩৬টি সরঞ্জাম মোতায়েন করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category