• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় তৃঞ্চার্ত মানুষের সেবায় সার্বজনীন মানবতার বন্ধু সংগঠন

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : বৈশাখ মাসে তীব্র তাপদাহ চলছে। কয়রায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ কয়রাবাসী। ঘর থেকে বের হলে গরমে নাজেহাল। হেঁটে বা গাড়িতে করে এক স্থান থেকে অন্যস্থানে যেতে ঘাম ঝরছে শরীর থেকে। কাঠফাটা রোদে শুকিয়ে যাওয়া গলা ভেজাতে রাস্তার পাশের দোকান থেকে ঠাণ্ডা শরবত ও জুস কিনে পান করেন অনেক মানুষ। কিন্তু শ্রমজীবি মানুষ শরবত কিংবা পানি কিনে পান করতে পারে না। তাদের কথা চিন্তা করে সাময়িক প্রশান্তি আর তৃষ্ণা মেটাতে লেবুর শরবত মিশ্রিত সুপেয় পানি বিতরন করেন কয়রার সার্বজনীন মানবতার বন্ধু সংগঠন। গতকাল বুধবার (১৪ মে) বেলা ১১ টায় উপজেলার তিনরাস্তার মোড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানবতার বন্ধু সংগঠনের সভাপতি অধ্যাপক আ, ব,ম আঃ মালেক, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, শিক্ষক আশিকল ইসলাম, আসলাম হোসেন, আকবার আলী প্রমুখ। সংগঠনের সভাপতি অধ্যাপক আ, ব,ম আঃ মালেক বলেন, তৃঞ্চার্ত পথিকের তৃঞ্চা নিবারণে আমাদের এই আয়োজক। সরবত ও পানি পান করা ভ্যান চালক মেঘারআইট গ্রামের নজরুল ইসলাম বলেন, উদ্যোগটি খুবই ভাল লেগেছে। বিভিন্ন সংগঠনের মাধ্যমে এ ধরনের কার্যক্রম হাতে নেওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category