• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে পলিটেকনিক ছাত্র শুভ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মোঃ আল আমিন :
Update : সোমবার, ১২ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীতে পলিটেকনিক ছাত্র শুভ মিয়া হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যসহ শেখেরচর, ফুলতলা ও মোল্লাপাড়ার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত শুভ’র বাবা মানিক মিয়া, বড় ভাই সাহেদ মিয়া, চাচা মামুন মোল্লা, শিলমান্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল মোল্লা, যুগ্ম আহবায়ক আলী হোসেন মোল্লা, মোশাররফ মোল্লা, আনোয়ার হোসেন ও সাত্তার মিয়া প্রমুখ।
এর আগে গত ৬ মে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর অপহরণ হয় শুভ। অপহরণকারীদের দাবীকৃত ৬ লাখ টাকা দিতে না পারায় পরদিন (৭ মে) বুধবার সন্ধ্যার পর নরসিংদী সদর উপজেলার নরসিংদী-মদনপুর সড়কের ৬নং ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনায় নিহতের বড় ভাই সাহেদ মিয়া বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা করেন।
নিহত শুভ মিয়া (২০) নরসিংদী সদর উপজেলার শেখেরচর এলাকার মানিক মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় সেমিস্টারে ছাত্র ছিলেন।
মানববন্ধনে নিহত শুভ’র বাবা মানিক মিয়া বলেন, দ্রুত সময়ের মধ্যে আমি আমার ছোট ছেলে শুভ মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানাচ্ছি।
শুভ’র বড় ভাই সাহেদ মিয়া বলেন, অপহরণের পর শুভ হত্যার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো আসামীদের চিন্হিত ও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ২৪ ঘন্টার মধ্যে শুভ হত্যার আসামীদের গ্রেপ্তার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।
নিহতের চাচা মামুন মোল্লা বলেন, আমার ভাতিজা শুভ হত্যার পাঁচদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার তো দূরের কথা এখনো শনাক্ত করতে পারেনি। হত্যাকারীরা কি কারণে ধরাছোঁয়ার বাইরে আমরা এর কারণ জানতে চাই। শুভ হত্যার বিচার যদি না হয় তাহলে আমরা নিজেরা এর বিচার করব।
নিহত শুভ’র হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, শুভ হত্যার ঘটনায় আসামীদের সম্পর্কে আমরা একটি ধারণা পেয়েছি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category