• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অপারেশন সিঁদুরে আমরা ৫ সৈন্য হারিয়েছি: ভারতীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক :
Update : রবিবার, ১১ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুরে’ ভারতের অন্তত পাঁচ সৈন্য নিহত হয়েছেন। শনিবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে দেশটির সেনাবাহিনী বলেছে, আমরা সশস্ত্র বাহিনীর ৫ জন সহকর্মীকে হারিয়েছি। তাদের আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
ভারতের সেনাবাহিনী বলেছে, গত ৭ মে থেকে ১০ মে পর্যন্ত দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারতীয় সেনাবাহিনীর কামানের গোলা ও আগ্নেয়াস্ত্রের গুলিতে পাকিস্তানি অন্তত ৩৫ থেকে ৪০ সেনাসদস্য নিহত হয়েছেন।
গত ৭ মে অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। পেহেলগামে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ওই দিন অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় বাহিনী। এরপর পাকিস্তানও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
ভারতীয় সেনাবাহিনী বলেছে, ভারতীয় বাহিনীর হামলার লক্ষ্যবস্তু ছিল ভারতে সন্ত্রাসী হামলার জন্য ব্যবহৃত পাকিস্তানের বিভিন্ন অবকাঠামো। পরে তারা যখন আমাদের আকাশসীমায় অনুপ্রবেশ এবং অবকাঠামোর ওপর বিমান হামলা চালায়, তখন আমরা ভারী অস্ত্র ব্যবহার করি। এতে পাকিস্তানের হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হামলার পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত এখন পর্যালোচনা করা হচ্ছে।
শনিবার যুক্তরাষ্ট্রের দীর্ঘ প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই উভয় দেশই চুক্তি লঙ্ঘন করে আবারও হামলা-পাল্টা হামলা চালায়। ভারতের সেনাবাহিনী হুঁশিয়ার করে দিয়ে বলেছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যদি আজ রাতে কিংবা পরবর্তীতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে সেই হামলার কঠোর জবাব দেওয়া হবে।
সন্ধ্যার দিকের ওই বিশেষ ব্রিফিংয়ে ভারতীয় সামরিক বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও ভারতের কড়া জবাবের অঙ্গীকার সম্পর্কে পাকিস্তানি সেনাপ্রধানকে ‘হটলাইন’ বার্তা পাঠিয়েছেন।
গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। হামলায় নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক।
ভারত এই হামলার ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ করেছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রায় দুই সপ্তাহ পর পাকিস্তানে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে ভারত। কেবল সন্ত্রাসীদের ঘাঁটিকে নিশানা করে এই অভিযান পরিচালনার দাবি করেছে নয়াদিল্লি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category