• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল শাহবাগ

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। পুরো শাহবাগ জুড়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে স্লোগান দিচ্ছেন। কেউ জাতীয় পতাকা উড়াচ্ছেন, আবার কেউ জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রচিত গানে সুর তুলছেন।
শুক্রবার (৯ মে) বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন স্তরের মানুষও এতে অংশ নিয়েছেন।
বিক্ষোভের কারণে বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশ থেকে শাহবাগ মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব ছড়িয়ে পড়ে রাজধানীর অন্যান্য এলাকাতেও। বন্ধ হয়ে গেছে শাহবাগ, সায়েন্সল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখে যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
আন্দোলনের নেতৃত্বে থাকা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন বাংলাদেশ টাইটেল পাবে ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’।
তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন।
বিক্ষোভে স্লোগানের ঝড়
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে শাহবাগ মোড় উত্তাল করে তুলেছে। ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?, গোলামি না আজাদি-আজাদি, আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকাসহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ এলাকা। অনেকে গানে গানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন।
শাহবাগে অটল অবস্থান
আন্দোলনকারীরা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাদের মতে, সংগঠিত অপরাধ, দমনপীড়ন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে দলটির অস্তিত্ব বিলুপ্ত করা সময়ের দাবি।
বিক্ষোভে অংশ নেওয়া নওয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমাদের দাবি একটাই-আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। খুনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category