• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আদালতের আদেশ ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে মেয়র প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৭ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।
এর আগে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপি ও পুনরায় ভোটের দাবিতে করা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি দলীয় প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই সিটির সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ হয়। নির্বাচনে দক্ষিণ সিটির ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে সবক’টি কেন্দ্রের ফলাফলে শেখ ফজলে নূর পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। পরে নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন ইশরাক হোসেন।
পরে ৩ মার্চ ওই নির্বাচনের ফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন ইশরাক হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category