• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কয়েকজন শিক্ষার্থী

আবু রায়হান
Update : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, জয়পুরহাট : জয়পুরহাট সরকারি কলেজের এইচ এস সি প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীরা গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে
‘চ্যাপম্যান অফ দ্য হিউম্যানিটি’ নামে একটি ফেসবুক পেজ খোলেন শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান সাম্য। মূলত মানবিক কাজের একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম এটি। এ কাজে বিভিন্নভাবে সহযোগীতা করছে তার বন্ধু নাবিল, মোনাফ, মনির মাহিসহ অন্যান্যরা।
তারা সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সবাইকে মানবিক কাজ করতে উৎসাহিত করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যতটা সম্ভব মানুষের জন্য কিছু করা।
এরই ধারাবাহিকতায় হাতখরচের টাকা জমিয়ে এবং নিকটতম আত্মীয় স্বজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা বৃহস্পতিবার দিবাগত রাতে জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকার অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
এ সময় তারা মানবতার এই যাত্রায় তাদের সাথে যোগ দেওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করা জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category