• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ সংযোগ পক্ষ চলাকালীন পিরোজপুর জেলায় সনাতন (হিন্দু) ধর্মের শতাধিক ব্যক্তিসহ বহু সংখ্যক মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে। কেন্দ্র ঘোষিত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া ওই গণসংযোগ চলাকালে পিরোজপুরের সাবেক এমপি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র পিরোজপুর-১ আসনের জামায়াত ঘোষিত প্রার্থী মাসুদ সাঈদী শেষ দিনে পিরোজপুর সদরে গণসংযোগে নেতৃত্ব দেন।
এ দিনে পিরোজপুর সদর উপজেলার পৌরসভার হুলারহাট, পিটিআই, খলিশাখালী, রায়েরকাঠি ও মরিচাল এলাকায় গণ সংযোগকালে মাসুদ সাঈদীর আহবানে সাড়া দিয়ে সনাতন ধর্মাবলম্বীসহ অসংখ্য মানুষ তার হাতে জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন। শেস দিনে মাসুদ সাঈদীর হাতে জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণকারী সনাতন ধর্মাবলম্বীরা হলেন পিরোজপুর সদরের কুন্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুন্ড, নিতাই কুন্ড, অচিন কুন্ড, সুনীল দাস, বানেশ্বর গ্রামের কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রী, কদমতলা এলাকার রতন কুমার শীল, পালপাড়া এলাকার নিতাই মন্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা ও রাজারহাট এলাকার জয়দেব মিত্র।
গণসংযোগকালে পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমীর মাওলানা ইসহাক আলী ও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি সেক্রেটারীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে মাসুদ সাঈদী বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে আগে। সেই স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে এখনো বৈষম্য রয়েছে, বিচারহীনতার সংস্কৃতি আমাদের পিছিয়ে দিচ্ছে, ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রকে দুর্বল করছে। দূর্নীতি আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে।
সমাজ থেকে চাঁদাবাজি, লুটপাট, দূর্নীতি দূর করে একটি শোষন-বৈষম্যহীন নীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। ৫ আগষ্টের বিজয় আমাদের পথ দেখিয়েছে। এখন প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সেই পথ ধরে এগিয়ে গিয়ে একটি প্রকৃত বৈষম্যহীন কল্যাণময় বাংলাদেশ গড়ে তোলা।
তিনি বলেন, বিজয়কে অর্থবহ করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি দেশ রেখে যেতে হবে, যেখানে তারা গৌরবের সঙ্গে বলতে পারবো আমরা আমাদের স্বাধীনতা এবং বিজয়ের প্রকৃত অর্থ বুঝতে পেরেছি এবং সেটিকে রক্ষা করতে পেরেছি।
জামায়াতে যোগদান বিষয়ে সদর উপজেলার বানেশ্বরপুর গ্রামের কৃষ্ণ কুমার মাঝি বলেন, জামায়াতের নীতি আদর্শ দেখে সদস্য ফরম পূরণ করে জামায়াতে যোগ দিয়েছি। কোনো চাপে নয় সবাই নিজের ইচ্ছায়ই জামাতের সদস্য হতে ফরম পূরণ করেছি।
জামায়াতের প্রাথমিক সদস্য ফরম পূরণ করা সমিরন দাস জানান, আমরা দেখেছি জামায়াতের লোকজন বিপদে মানুষের পাশে দাঁড়ায় তা দেখে এবং অন্যায় অত্যাচারের হাত থেকে বাঁচতে আমরা জামাতে ইসলামীতে যোগ দিতে ফরম পূরণ করেছি।
জেলা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিগত ১৭ বছর কোন কার্যক্রম করতে পারিনি। বর্তমানে আমরা প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে গিয়েছি। আমরা পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক সনাতন ধর্মীসহ বহু সংখ্যক মানুষ জামায়াতের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছে। জেলায় হিন্দু সম্প্রদায়ের ভাইদের জামায়াতে যোগদানের সংখ্যা দিনে দিনে আরও বাড়বে। জামাতে ইসলামী বাংলাদেশ একটি শান্তির দল। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এ ফরম পূরণ করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category