• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে তারুণ্যের উদ্যোগে পুকুরের বর্জ্য অপসারণে প্রশংসনীয় ভূমিকা

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, সুবর্ণচর (নোয়াখালী) : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে পরিবেশ রক্ষায় এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের চরবাটা’।
দিনব্যাপী চলা এই কার্যক্রমে সংগঠনের প্রায় ৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তারা পুকুরে মেডিকেল বর্জ্য, বাজারের দোকানের বর্জ্য, জমে থাকা জলজ আগাছা, প্লাস্টিক, পলিথিন, গৃহস্থালি বর্জ্যসহ নানাবিধ আবর্জনা সংগ্রহ করে পরিষ্কার করেন। স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও পরিশ্রমে পুকুরটি ফিরে পায় তার স্বাভাবিক রূপ এবং প্রাণচাঞ্চল্য।
শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে সংগঠনটির উদ্যোগে স্থানীয় চরবাটা খাসের হাট বাজারের একটি সরকারি পুকুরে ব্যাপক বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের সভাপতি তারেক মুহাম্মদ শরীয়ত উল্যাহ বলেন, “পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা নিয়েছি।”
উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন এর সভাপতি আব্দুল বারী বাবলু বলেন, সরকারি ভাবে বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা করার জন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে ভূমি চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এই পুকুরটি দখলের জন্য বর্জ্য দিয়ে ভরাট করার সুযোগ খুঁজছে দখলদাররা। বাজারের দুটি পুকুর দখল করে মার্কেট করা হয়েছে। পাশের খালগুলো নিজেদের নামে রেকর্ড করে দখল করা হচ্ছে। আর বর্জ্য ফেলা হচ্ছে রাস্তায়, পুকুরে।
এসব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা ও দখল -দূষণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহবান জানান স্থানীয়রা।
উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছেংমং রাখাইন। তিনি তারুণ্যের চরবাটার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “এ ধরনের কার্যক্রম আমাদের সমাজকে পরিবেশবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারুণ্যের চরবাটার প্রচেষ্টা নিঃসন্দেহে অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ‘তারুণ্যের চরবাটা’ সংগঠনটি এলাকার উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category