• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় বাড়ি হতে নিখোঁজ বাক্তির ২দিন পর মরহেদ উদ্ধার

আতাউর শাহ্ :
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর সদর উপজেলায় বাড়ি হতে নিখোঁজ হওয়ার ২দিন পর শরিফুল ইসলাম (৪২) নামের এক যুবকের মরদের উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে তার মরদেহ উপজেলার শৈলকুপা বৈরাগী পাড়া গ্রামের জনৈক এমদাদুল হকের ঘাঁস ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শরিফুল ইসলাম নওগাঁ সদর থানার কানমটকায় গ্রাহক মৃত মোজাহার আলীর ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯ টা পর্যন্ত মোবাইল ফোনে পরিবারের লোকজন তার সাথে কথা বলতে পেরেছে এরপর আর তাকে ফোনে আর পাওয়া যায়নি। আজ সকাল ১১ টার দিকে সময় জনৈক এমদাদুল হক তার ঘাঁস ক্ষেতে ঘাঁস কাটতে যায়। সেখানে মরদের দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, নিহতের নামে গ্রেফতারি পরোয়ানা থাকায় বাড়ি হতে পালিয়ে থাকতেন। তার মরদেহের কাছে আলামত হিসেবে নেশা দ্রব্য এ্যাম্পুল ইঞ্জেকশন পাওয়া গেছে। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দাবি পূরণ করেই ছাত্ররা ক্লাসরুমে ফিরবে নওগাঁর পলিটেকনিক শিক্ষার্থীরা
ছয় দফা দাবিতে আন্দোলন করছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে এখনও মন্ত্রণালয়ের পক্ষ কোনো স্পষ্ট উদ্যোগও দেখা যায়নি। যৌক্তিক দাবিগুলোকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। যতই নাটক মঞ্চায়িত করা হোক না কেন আন্দোলনের মাধ্যমে দাবি পূরণ করেই ছাত্ররা ক্লাসরুমে ফিরবে না তারা।
রোববার দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ছয় দফা দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এক সমাবেশে এসব কথা বলেন।
এর আগে শিক্ষার্থীরা বেলা ১১টায় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে সমাবেশ আসেন।
সমাবেশে ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’, ‘তেরোর হাতিয়া, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’ ‘এক হও, এক হও, পলিটেকনিক এক হও’ ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’ ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘শিক্ষার্থীদের হামলা কেন, প্রশাসন জবাব দাও’ সহ নানা স্লোগানে দেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের ৬ দফা দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করা কথা বলে ডেকে নিয়ে গিয়ে একটি নাটক মঞ্চায়িত করা হয়। মূলত তারা আমাদের ব্লকের কর্মসূচি ঠেকাতে এই ধরনের নাটক করে। তারপরও তারা দুইদিন সময় নিয়েও আমাদের দাবি পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। তাই দ্রুত দাবিগুলো পূরণ করা না হলে সারাদেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের ৬ দফা মেনে নেওয়া না হলে কারিগরি শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হোক। আর আমাদের দাবি মানা না হলে লংমার্চ টু ঢাকা কর্মসূচির মধ্যে দিয়ে কারিগরি অধিদফতর ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় তালা দেওয়া হবে। এমনকি হাইকোর্ট তালাবদ্ধ করে দেওয়ার কথা বলেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category