• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

মোঃ আল আমিন :
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীর মাধবদীতে নিজঘর থেকে গলায় ওড়না প্যাচানো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধারের পর পৃথক স্থান থেকে স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে ও শনিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার বালুসাইর গ্রাম হতে স্ত্রীর ও বাবুরহাটের একটি তিনতলা ভবনের কার্নিশ থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দম্পতি সদর উপজেলার বালুসাইর গ্রামের তিন সন্তানের জনক ও জননী রাজু মিয়া (৪২) ও তার স্ত্রী মানছুরা বেগম (৩৮)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘরের দরজার তালা ভেঙ্গে বিছানায় গৃহবধূ মানছুরার মরদেহ দেখতে পায় সন্তানরা ও বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ গলায় ওড়না প্যাচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর রাত থেকে পলাতক ছিলেন স্বামী রাজু মিয়া।
পরে সকালে সদর থানার বাবুরহাট এলাকার একটি তিনতলা ভবনের কার্নিশে দড়িতে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। দুপুরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পরে নিহতের স্বজনেরা মরদেহটি স্বামী রাজু মিয়ার বলে শনাক্ত করেন স্বজনেরা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, স্বামী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। পারিবারিক কলহের জেরে রাতে স্ত্রীকে হত্যার পর পলাতক মাদকাসক্ত স্বামী রাজু মিয়া আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category