• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় জুয়ার আসর থেকে মদ্যপ অবস্থায় আটক ৪

আতাউর শাহ্ :
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর সদর থানায় বৈশাখী মেলা থেকে সেনাবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে মদ্যপ অবস্থায় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার পূর্বরাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর থানার বরুনকান্দি গ্রামের মো. খাদিমুলের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান (৫৪), লোকাই জানি গ্রামের মৃত খুদা বক্সের ছেলে মো. পিন্টু (৪৪), একই গ্রামের মো. পিন্টু হোসেনের ছেলে মো. তামিম (১৮) ও কুসাইডাঙ্গা গ্রামের মৃত চেরু মন্ডলের ছেলে মো. কলিম উদ্দিন (৬৮)।
জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে নওগাঁ সদর থানার লাখাই জানি বাজারের পাশে বৈশাখী মেলা চলছিল। এ মেলায় প্রশাসনের অগোচরে নিসিদ্ধ জুয়া খেলা চলচ্ছিল। ডিজিএফআইয়ের এমন গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর সেনাবাহিনীর ক্যাম্প থেকে মেলায় অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের দেখে বেশ কয়েকজন পালিয়ে গেলেও তাদের হাতে এই চারজন আটক করতে সক্ষম হয়। এ সময় জুয়া খেলার সামগ্রীসহ তাদেরকে মদ্যপান অবস্থায় আটক করে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ. নুরে আলম সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে থানায় সোপার্দ করে। তাদের মধ্যে কেউ বাদী না হওয়ায় আটককৃতদের ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category