• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ভারতীয়দের বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ হ্রাস করেছে সৌদি আরব। গত ১২ এপ্রিল এ পদক্ষেপ নিয়েছে দেশটি।
জম্মু ও কাশ্মিরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি উভয়েই এতে উদ্বেদ প্রকাশ করেছেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই এ ব্যাপারে সৌদির সঙ্গে যোগাযোগ করতে আহ্বানও জানিয়েছেন তারা।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, সৌদির এই সিদ্ধান্তের ফলে চলতি বছর হাজার হাজার ভারতীয় মুসলিমের হজযাত্রা গুরুতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
ওমর বলেন, “সৌদি সরকারের এ আদেশের ফলে ৫২ হাজারের বেশি ভারতীয় হজযাত্রীর এবারের হজযাত্রা পুরোপুরি অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। এরা সবাই হজের জন্য প্রয়োজনীয় সব ধরনের পেমেন্ট পরিশোধ করে ফেলেছেন।”
কী কারণে সৌদি এ সিদ্ধান্ত নিল— তা জানা যায়নি। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং এর বিপরীতে নয়াদিল্লি কোনো পদক্ষেপ নিয়েছে কি না— তা ও এখনও অজানা।
ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ। প্রত্যেক স্বচ্ছল মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যিক।
প্রতি বছর হজ করার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত থেকেও সৌদি আরবে যান লাখ লাখ মুসলিম। দেশটির হজযাত্রীদের জন্য সরকারি-বেসরকারি উভয় ধরনের কোটার ব্যবস্থা রেখেছে সৌদি।
ভারতীয় হজযাত্রীদের জন্য বেসরকারি কোটা হ্রাস করা হলেও সরকারি কোটায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category