• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজধানীর দক্ষিণখানে পোষাক কারখানায় দুর্ধরষ চুরি

কাজি আরিফ হাসান :
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর দক্ষিণখান থানাধীন প্রেমবাগান সংলগ্ন একটি পোষাক কারখানায় দুর্ধরষ চুরি তথ্য মিলেছে। সরেজমিনে তথ্য নিয়ে জানা যায়, ৯ এপ্রিল মধ্যরাতে এই চুরি হয়েছে বলে জানা যায়। এদিকে উক্ত পোষাক কারখানার এমডি জানান, প্রেমবাগান সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদ গলিতে অবস্থিত টিপটপ পোষাক কারখায় গত বুধবার রাত ৩ টার দিকে মাস্ক পরিধান অবস্থায় চোর উক্ত পোষাক কারখানার (২য় তলায়) উঠে এবং কারখানার প্রবেশ দরজা খোলে, এরপর প্রথমে টর্চ লাইট মেরে উক্ত পোশাক কারখানার থাকা সিসি ক্যামেরার সুইজ বন্ধ করে দেয় (সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়) এবং পরে আনুমানিক ৪০ বস্তা জুট কাপড়(টি শার্ট,ট্রাউজার) পিকআপে লোড করে নিয়ে যায়। পরের দিন সকালে উক্ত কারখানা কর্তৃপক্ষ জানতে পারলে চুরির ঘটনাটির পরিপ্রেক্ষিতে পোষাক কারখানার এমডি ও উক্ত ভবনের মালিকের ছোট ভাই শেখ সোহেল দক্ষিণখান থানা হাজির হয়ে একটি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে টিপটপ পোষাক কারখানার এমডি গণমাধ্যমকর্মীকে জানার, এই চুরির যাওয়া ৪০ বস্তা জুটের দাম আনুমানিক ২০ লাখ টাকা ,তিনি আরো জানান, ধারনা করা যাচ্ছে এই চুরির ঘটনার সঙ্গে অবশ্যই এই পোষাক কারখানা সঙ্গে জড়িত এমন কেউ সম্প্রিক্ত আছে ,তা না হলে সিসি ক্যামেরায় দেখা যায় চোর পোষাক কারখানার দরজা খুলেই প্রথমে কোথার সিসি ক্যামেরার সুইজ আছে তা জনে এবং সে সেই সুইজ অতি সহজে কোথায় সিসি ক্যামেরার সুইজ আছে তা একবারেই চিনে ক্যামেরার সুইজ বন্ধ করে?
এদিকে এলাকাবাসী জানায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হয়, আর এর পর থেকে রাজধানীর দক্ষিণখান থেকে শুরু করে সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি হয়, আর সে কারনেই চুরি, ছিনতাই, অপরাধ দিনের পর দিন বেড়েই চলেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ মাসুদ (ভবন মালিক) গণমাধ্যমকর্মীকে জানান, আজ আমাদের ভবনে পোষাক কারখানা চুরি হয়েছে কাল অন্য কারখানায় চুরি হতে পারে, তাই এভাবে অপরাধ বেড়েই চলেছে এবং দেশের মধ্যে যে অস্থিরতা ও একের পর এক অপরাধ হয়েই চলেছে তা চলতে দেয়া যায় না। তিনি আরো বলেন,প্রশাসনকে আবারও আগের মত মাঠে থাকতে হবে এবং জনগনের জান-মালের নিরাপত্তা দিতে হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপরাধি ধরা পরেনি। এ চুরির ঘটনায় দক্ষিণখান থানার পুলিশ জানায়,আমরা চুরির অভিযোগ পেয়েছি তদন্ত চলছে এবং চোর সনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category