• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় জেজেএসের উদ্যোগে দুর্যোগ মৌসুমে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ প্রস্তুুতি মৌসুমে সচেতনতামূলক এক সভা গত ৯ এপ্রিল বিকাল ৪ টায় শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগিতায় এই সভায় সিপিপির ২০ জন সদস্য অংশ গ্রহন করেন। এ উপলক্ষে আলোচনায় বক্তৃতা করেন জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের এপিও এস এম এ মজিদ, সিপিপি সদস্য আশিকুজ্জামান আশিক, হাফেজ আবু হানিফ, ইমরান হোসেন, মিজানুর রহমান, মুসলিমা খাতুন, ফিরোজা খাতুন প্রমুখ। সভায় দুর্যোগে আগাম প্রস্তুুতি, ওয়ার্ড পর্যায়ে সচেতনতামুলক কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

কয়রায় প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
কয়রায় ১০ এপ্রিল প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়,আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,গীলাবাড়ি ভিকেএস মাধ্যমিক বিদ্যালয়, চান্নীরচক এলসি স্কুল এন্ড কলেজ ও সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫ টি কেন্দ্রে এবােরর এসএসসি পরীক্ষায় ২০৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সকল কেন্দ্রে ৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অন্যদিকে কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসা ও উত্তরচক কামিল মাদ্রাসা ৩ টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৮১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সকল কেন্দ্রে ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষায় ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে শান্তিপুর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোশ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category