• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় আম গাছের ডালে ঝুলছিলো কলেজ ছাত্রের মরদেহ

আতাউর শাহ্ :
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর মান্দায় আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্তাবস্থায় রায়হান মোল্লা (২৩) নামে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার চকউলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার থানা পুলিশ।
নিহত রায়হান মোল্লা উপজেলার চকউলী গ্রামের আব্দুল খালেদ মোল্লার ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রায়হান মানষিক ভারসাম্যহীন এবং মাদকাশক্ত ছিলো। গতকাল মঙ্গলবার রাতে পারিবারিক বিরোধের জেরে বাবা মায়ের উপর অভিমান করে বাড়ির বাহিরে আসে। আজ সকালে বাড়ির পাশের একটি আম গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় ফোন দেয়া হলে ঝুলন্তাবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category