• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার জেলহাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরে আব্দুল আলিম (৫২) নামে কুমারখালী ফাজিল মাদ্রাসার এক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকা সদর থানার এসআই রাধারমনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ বিকেলে আদালতে হাজিরা শেষে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ আব্দুল আলিমের নামে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পিরোজপুর পৌরসভাধীন উত্তর শিকারপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪২)। মামলা নং ১৯ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৪২৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৩/৪/৬ মামলা রুজু হয়েছে।
আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পিরোজপুর পৌরসভাধীন কুমারখালি মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
ঐ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী রুহুল আমিন (যিনি বিগত সরকার আমলের কয়েকটি মামলায় বর্তমানে সাসপেন্ড রয়েছেন) জানান, মাওলানা আব্দুল আলীম জুনিয়র শিক্ষক হয়েও ক্ষমতার দাপটে অবৈধ স্কেল গ্রহণ করেছে, হয়েছেন সহকারি অধ্যাপক। বায়তুল আইতাম শিশু সদনে ইয়াতিম না রেখেও ক্যাপিটেশন গ্রান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার নামে। ৮ম শ্রেণীর ছাত্রী বিবাহ করে বসলিয়ে বিয়ে করার অভিযোগসহ তার বিরুদ্ধে অনেক গুরুতর জন্য অভিযোগ রয়েছে।
মামলার বাদী সিরাজুল ইসলাম জানান, রাতে আসামির আত্মীয়স্বজনের তার বাসায় এসে বিভিন্ন রকম হুমকি দিয়েছে। তিনি পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তুমি সদর থানাকে অবহিত করেছেন।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, আব্দুল আলিমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় শনিবার রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category