• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, শরীয়তপুর : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
শনিবার (৫ এপ্রিল) সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন। এর আগেও বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে দুপক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, একটি খোলা মাঠে উভয়পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছেন। অনেকে হাতে বালতি নিয়ে হেলমেট পরে সংঘর্ষে অংশ নিয়েছেন। তারা বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করছেন। সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়া সৃষ্টি করছে।
এ ব্যাপারে কথা বলার জন্য কুদ্দুস বেপারী ও জলিল মাতবরের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও নাম্বার দুটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category