• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির: সারজিস

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, রংপুর : শুক্রবার সাংগঠনিক সফরে রংপুরে এসে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। যদিও এটি দলের জন্য বড় চ্যালেঞ্জ, তারপরও দ্রুততম সময়ের মধ্যে সব জেলা ও উপজেলায় কমিটি চূড়ান্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরাই এতে অগ্রাধিকার পাবেন।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে সাংগঠনিক সফরে রংপুরে এসে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের সাহসের পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রয়োজন। তাই, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে জনগণের অধিকার আদায়ে এগিয়ে যাবে এনসিপি।
সারজিস আলম বলেন, এক যুগ ধরে রাজনীতি আর গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আঁধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া।
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম জানিয়েছেন, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কাজ করবে তার দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category