• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গৃহকর্মীকে মারধরের ঘটনায় পরীমনির বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আলোচিত চিত্রনায়িকা পরীমনির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার রাজধানীর ভাটারা থানায় মামলার লক্ষ্যে অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) থানায় এ অভিযোগ করা হয়। শুক্রবার (৪ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়েছে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেছেন, চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই গৃহকর্মী থানায় অভিযোগ করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
গৃহকর্মী পিংকি আক্তার গণমাধ্যমকে বলেছেন, “এক মাস আগে আমি কাদের নামের এক ব্যক্তির মাধ্যমে পরীমনির বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় কাজ পাই। আমার দায়িত্ব ছিল পরীমনির এক বছর বয়সী মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো। উনার বাচ্চাকে প্রতি দুই ঘণ্টা পরপর খাওয়ানোর নিয়ম। আমি সেটা মেনে প্রতিদিন বাচ্চাকে দুই ঘণ্টা পরপর খাবার খাওয়াই। আমাকে বাচ্চা দেখাশোনার জন্য নেওয়া হলেও বাসার অন্যান্য কাজও করতে হতো।”
তিনি বলেন, “গত ২ এপ্রিল আমি পরীমনির বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় তার বাচ্চাকে বসিয়ে বাজারের লিস্ট করছিলাম, কী কী লাগবে। এ সময় বাচ্চা কান্না শুরু করে। তার কান্না শুনে সৌরভ নামের এক ব্যক্তি, যিনি পরীমনির পরিচিত এবং মাঝেমধ্যেই তার বাসায় আসেন, আমাকে বললেন, ‘বাচ্চাটাকে একটু সলিড খাবার দাও।’ তখন আমি সৌরভ ভাইকে বললাম, ‘ভাই, বাচ্চাটা কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে, দুই ঘণ্টা হয়নি এখনো। আমি একটু কাজ করি, তারপর তাকে দুধ খাওয়াই।’ আমি এখানে এসে জেনেছি, আমার আগে যে গৃহকর্মী ছিলেন, তিনিও বাচ্চাটা কান্না করলে মাঝেমধ্যে দুধ দিতেন তাকে। এ কথা বলে আমি বাচ্চার জন্য দুধ রেডি করছিলাম। এরই মধ্যে চিত্রনায়িকা পরীমনি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই-তোকারি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন, আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি। আমি তখন তাকে বললাম, ‘যেহেতু সলিড খাবার দেওয়ার সময় এখনো হয়নি, তাই আমি দুধ নিয়েছি।’ তখন পরীমনি আমাকে গালি দিয়ে বলেন, ‘বাচ্চাটা কি তোর না আমার?’ এরপরই তিনি আমাকে ক্রমাগত থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন।”
পিংকি আক্তার বলেন, “উনি যখন আমাকে থাপ্পড় দিতে শুরু করেন, তখন আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে ছিলাম। আমি ভেবেছিলাম, তিনি হয়ত দুই-একটা থাপ্পড় দিয়ে থেমে যাবেন। কিন্তু উনি থামলেন না। উল্টো আমার মাথায় আরো জোরে আঘাত করতে থাকলেন। উনার মারধরে আমি তিনবার ফ্লোরে পড়ে যাই। এরপর তিনি আমার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন। এই থাপ্পড়ের কারণে আমি এখনো বাম চোখে কিছু দেখতে পাই না। ভয়ঙ্কর এই মারধরের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং তাকে বলি, ‘আমি আর পারছি না, আমাকে হাসপাতালে নিয়ে যান।’ তখন তিনি আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলেন, ‘তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোকে এখানেই মারব এবং এখানেই চিকিৎসা করব।’ এ কথা বলে তিনি আবার আমাকে মারতে আসেন। তখন সৌরভ তাকে বাধা দেন। সৌরভ কেন বাধা দিলেন, এ কারণে পরীমনি তাকেও গালিগালাজ করেন। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই।”
“প্রায় এক ঘণ্টা পর আমার জ্ঞান ফেরে। তখন বাসার আরেক গৃহকর্মী বৃষ্টিকে আমি বলি, ‘আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো।’ তখন বৃষ্টি আমাকে বলেন, ‘পরীমনি ঘুমিয়েছেন, তাকে এখন ডিস্টার্ব করা যাবে না।’ তখন আমি লুকিয়ে বাথরুমে গিয়ে কাদের ভাইকে ফোন দিই। তাকে পুরো ঘটনা জানাই এবং সাহায্য চাই, সে যেন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেও আমাকে বলেন, ‘পরীমনি এখন যদি ঘুমিয়ে থাকেন, তাহলে তাকে ডিস্টার্ব করা যাবে না।’ আর কোনো উপায় না দেখে আমি বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করি এবং পুলিশকে জানাই, তারা যেন আমাকে উদ্ধার করে নিয়ে যায়।”
তিনি আরো বলেন, “এরইমধ্যে আমি আমার এক কাজিনকে ফোন দিয়ে বিষয়টি জানাই। তিনি ঘটনা জানতে পেরে পরীমনির বাসার সামনে আসেন। একই সময় পুলিশও আসে পরীমনির বাসার সামনে।’ এসব ঘটনা পরীমনি জানার পর তিনি বৃষ্টিকে বলেন, আমাকে বাসার নিচে নামিয়ে দিতে। পরে বৃষ্টি আমাকে বাসার নিচে নামিয়ে দেন। আমি তখন রিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। তার মারধরের কারণে আমি এখনো অসুস্থ। আমি প্রাথমিকভাবে একটি অভিযোগ করেছি, পরবর্তীতে আমি আরো আইনি পদক্ষেপ নেব তার বিরুদ্ধে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category