• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে দুই লক্ষাধিক নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় দুই লক্ষ ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।
নকল আকিজ বিড়ি চক্রের সদস্য মিজান জানান, চট্টগ্রামের রিয়াজ উদ্দিন মার্কেটের আলী আকবরের হোল সেলস দোকান থেকে নকল আকিজ বিড়ি তারা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন বাজারে সরবরাহ করে থাকে।
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু সিন্ডিকেট চক্র বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিক্রি করছে। এতে একদিকে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে পুলিশ, র‌্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category