• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে আন্তর্জাতিক বন দিবস পালন

জি এম জাকির হোসেন :
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : সুন্দরবনের মধ্যে অবস্থান করে মোংলায় আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) দুপুরে ম্যানগ্রোভ বনে সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন ও হরিণ শিকারসহ সব বন্যপ্রাণী হত্যা বন্ধ এবং বনবিনাশী প্রকল্প বাতিলের দাবিতে অবস্থান কর্মসুচি পালন করে আয়োজকরা। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, পশুর রিভার ওয়াটারকিপার ও সার্ভিস বাংলাদেশ’র এ অবস্থান কর্মসুচি আয়োজনে করেন। সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভাঅবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। সেখানে বক্তব্য রাখেন, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ধরা’র নেত্রী কমলা সরকার, ছবি হাজরা, হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হোসেন, ডলার মোল্লা, মেহেদী হাসান, পরিবেশকর্মী মারুফ হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে। কিন্তু সুন্দরবনকে রক্ষা করার কেউ নেই। শুস্ক মৌশুম এলেই বন সংলগ্ন এলাকায় কিছু অসাধু মাছ ব্যবসায়ীরা হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সুন্দরবনে আগুন লাগিয়ে থাকে। দখল এবং দূষণে সুন্দরবন আজ ভারাক্রান্ত। কয়লা, বিষ ও প্লাস্টিক দূষণে সুন্দরবনে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আন্তর্জাতিক বন দিবসে সুন্দরবন রক্ষায় আমাদের শপথগ্রহণ করা এখনই জরুরি। বনবিনাশী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার পাশাপাশি সুন্দরবনের বাপারজোন এলাকায় বেপরোয়া শিল্পায়ন রুখতে না পারলে সুন্দরবন রক্ষা করা কষ্টসাদ্ধ হয়ে পরবে। তাই এ দিবসের মাধ্যমে সুন্দরবন সুরক্ষার দাবি জানাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category