• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর রায়পুরার চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মৌহিনীপুরে দুই বংশের আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকালে মৌহিনীপুর গ্রামের বড় বাড়ি বংশ ও জান মাহমুদ বাড়ি বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বড় বাড়ির বংশের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও জান মাহমুদ বাড়ির বংশের নেতৃত্বে রয়েছেন সামসু মেম্বার। চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার ২ জন নিহতের খবর নিশ্চিত করেছেন।
সংঘর্ষে নিহতরা হলেন- মৌহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) এবং বারেক হাজির ছেলে বাশার (৩৫)। নিহতরা সালাম গ্রুপ ও বড় বাড়ির বংশের সদস্য। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে দুই বংশেরই লোকজন রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে কয়েকমাস ধরে ওই চরাঞ্চলের সালামের বংশের লোকেরা এলাকার বাইরে ছিলেন। আজ সকালে তারা এলাকায় ঢুকার চেষ্টা করলে অপরপক্ষ শামসু মেম্বারের বাড়ির লোকেরা এলাকায় উঠা প্রতিহত করতে চাইলে সংঘর্ষ বাঁধে। এসময় আমিন ও বাশার নামে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, এলাকার পরিস্থিতি এ মুহূর্তে শান্ত আছে। আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। নিহত দুইজনের লাশ রায়পুরা হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category